Apan Desh | আপন দেশ

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : আপন দেশ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রংপুরের বেশকিছু এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি টার্মিনাল ফিডারের আওতাধীন সব গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টার্মিনাল ফিডারের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো, সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়