Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৫২ সেকেন্ডের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৫২ সেকেন্ডের বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত

আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কেন্দ্রিয় আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রায় ৫২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল করা হয়।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতাকর্মীরা। 

আরও পড়ুন<<>>আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী অংশ নিয়েছে মিছিলে। তাদের মিছিল থেকে  আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এদিকে ভিডিও ফেসবুকে ছেড়ে প্রচার করা মিছিলটি জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর-চাঁদপুর বর্ডার বাজার এলাকায় করা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, মিছিলটি সদরে কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে জানতে পেরেছি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়