Apan Desh | আপন দেশ

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:২৫, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ছবি: আপন দেশ

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লং ভেহিকল, যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানাধীন পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে একটি লং ভেহিক্যালের সঙ্গে কাভার্ড ভ্যানটি বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নে অ্যাডভোকেসী সভা

এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়