ফাইল ছবি, আপন দেশ
লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাডভোকেসী সভা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা হয়। সচেতন নাগরিক কমিটি সনাক-টিআইবি যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভার প্রশাসক সম্রাট খীসা।
সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর মো. রফিকুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, সনাকের সদস্য আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, টিআইবি এরিয়া ম্যানেজার আবদুর রব খান প্রমুখ।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ
সভায় প্রধান অতিথি সম্রাট খীসা তার বক্তব্যে বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার গতি আনতে একটি বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। নিয়মিত ময়লা অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও খোলা ড্রেনের উপর স্লাব দেয়ার জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে নাগরিকদের ভূমিকা ব্যাপক। প্রত্যেক লোক তার ময়লা নির্ধারিত স্থানে রাখলে পৌর তা নিয়ে আসবে। তিনি নাগরিকদের সচেতন করতে সনাক-টিআইবি সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। এসময় পৌরসভার বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী, সনাকের অন্যান্য সদস্য, এসিজি- ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































