Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে প্রথমবারের মতো চাকরির মেলার আয়োজন

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০১, ১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে প্রথমবারের মতো চাকরির মেলার আয়োজন

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের প্রচেষ্টায় টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার (চাকরির মেলা) আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে উক্ত জব ফেয়ারের আয়োজন করা হয়। এখানে ৫১টি স্টলে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছেন। তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে সিভি নেয়া হয়। 

আরও পড়ুন<<>>রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল

জেলা প্রশাসক শরীফা হক জানান, চাকুরী করতে আগ্রহী এমন অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময় এসে তাদের আগ্রহ প্রকাশ করে। এসব বিষয় চিন্তা করেই আজকের এ জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে। জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থী নির্বাচন করতে পারবেন। এতে তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। পরবর্তীতেও এ জব ফেয়ারের আয়োজন করা হবে বলেও তিনি জানান। 

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন,টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়