ছবি: আপন দেশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও লাইনের ব্যাকবোন অংশে কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মাইকিং করে এ তথ্য জানিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিস কর্তৃপক্ষ।
জোনাল অফিসের ঘোষণা অনুযায়ী, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে কাজ করা হবে।
আরও পড়ুন <> শুষ্ক আবহাওয়ার আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কাটা হবে।
এ কারণে ব্রাহ্মণপাড়া বাজার ও আশপাশের এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে কাজ শেষ করতে কমবেশি সময় লাগতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































