ছবি: আপন দেশ
কুড়িগ্রামের কৃতি সন্তান, রাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সিএন্ডবি ঘাট থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ঈদগাহ মাঠ সংলগ্ন দলের জেলা কার্যালয়ে গিয়ে শেষ। পরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠার্বাষিকীতে মিছিলটি গিয়ে যোগ দেয়।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে সরকারী কর্মকর্তাদের এফডিআইডিপি প্রকল্প পরিদর্শন
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম-আহবায়ক মো. আমিমুল ইহছানের নেতৃত্বে আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতার প্রতিও শুভকামনা জানান।
মিছিলে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী, সহ-দফতর সম্পাদক চাঁদ মিয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহনেওয়াজ আহমেদ রনি, ফরহাদ রেজা রুপম, রাজারহাট উপজেলা যুবনেতা শাহাদাত হোসেন লাল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সাজেদুল ইসলাম হ্যাভেন এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































