Apan Desh | আপন দেশ

পটুয়াখালীতে নৌযান শ্রমিক ইউনিয়নের সড়ক অবরোধ

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ২০:২৪, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৩১, ২৫ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে নৌযান শ্রমিক ইউনিয়নের সড়ক অবরোধ

ছবি: আপন দেশ

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই-খালাসের কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। দুপুর তিনটা পর্যন্ত সেখানে অবস্থানের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। 

আরও পড়ুন<<>>নদীভাঙন রোধে জিও ব্যাগে বালুর বদলে ঘাসযুক্ত মাটি

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সম্পাদক শাহাজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ সংগঠনটির নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তুর্ভুক্তি না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই-খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। বার বার নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তের আবদেন জানালেও তা মানা হচ্ছে না। এজন্য আমরা কর্মসূচি পালন করছি।

শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch