Apan Desh | আপন দেশ

নদীভাঙন রোধে জিও ব্যাগে বালুর বদলে ঘাসযুক্ত মাটি

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫১, ২৫ আগস্ট ২০২৬

নদীভাঙন রোধে জিও ব্যাগে বালুর বদলে ঘাসযুক্ত মাটি

ছবি: আপন দেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লালচামার এলাকায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ফেলার কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভাঙন ঠেকাতে ব্যবহৃত জিও ব্যাগের ভেতরে বালুর পরিবর্তে ঘাসযুক্ত মাটি ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে সরকারি অর্থ ব্যয়ে পরিচালিত জরুরি এ কাজের মান ও স্বচ্ছতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন থেকে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হলেও ব্যাগের ভেতরে নির্ধারিত বালু ব্যবহারের পরিবর্তে মাটি ও ঘাসযুক্ত মাটি দেয়া হচ্ছে। ফলে এসব ব্যাগ নদীর স্রোতের চাপ কতটা সহ্য করতে পারবে এবং আদৌ ভাঙন প্রতিরোধে কার্যকর হবে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে জিও ব্যাগের নমুনা পরীক্ষা করে প্রকৃতপক্ষে কী উপাদান ব্যবহার করা হয়েছে, প্রতিটি ব্যাগে নির্ধারিত পরিমাণ বালু রয়েছে কি না এবং কাজের অনুমোদিত স্পেসিফিকেশন অনুসরণ করা হচ্ছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামে ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি

নদীভাঙনে প্রতিবছর সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ ঘরবাড়ি, ফসলি জমি ও স্থাপনা হারাচ্ছেন। চলতি বছরও উপজেলার বিভিন্ন এলাকায় তিস্তার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে পাউবো।

এমন পরিস্থিতিতে ভাঙনরোধের মতো গুরুত্বপূর্ণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ সত্য হলে তা শুধু সরকারি অর্থের অপচয় নয়, নদীপাড়ের মানুষের জীবন ও সম্পদকে আরও ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারে।

স্থানীয়দের প্রশ্ন, ভাঙন ঠেকানোর জন্য বরাদ্দ করা অর্থে যদি বালুর পরিবর্তে ঘাসযুক্ত মাটি দিয়ে জিও ব্যাগ তৈরি করা হয়, তাহলে সে কাজের মান নিয়ন্ত্রণ করছে কে?
তারা অভিযোগটির নিরপেক্ষ তদন্ত, জিও ব্যাগের উপাদান পরীক্ষা এবং কাজের পরিমাপ ও বিল-ভাউচার যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি উঠেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch