ছবি: আপন দেশ
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর যৌথ উদ্যোগে কর্মসূচি হয়।
সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
মেলায় প্রায় ১৯টি স্টল রয়েছে। এসব স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।
আরও পড়ুন <<>> ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. মো. বাহারুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান ও সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অতিথিরা একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশে পর্যাপ্ত বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশ এখনো সে লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে রয়েছে।
তিনি বলেন, দেশকে বাসযোগ্য রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































