Apan Desh | আপন দেশ

আদমদীঘিতে জুলাই অভ্যুত্থান স্বরণে ১১ দলীয় জোটের গণমিছিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪০, ৫ আগস্ট ২০২৬

আদমদীঘিতে জুলাই অভ্যুত্থান স্বরণে ১১ দলীয় জোটের গণমিছিল

ছবি: আপন দেশ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ার আদমদীঘিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

বুধবার (০৫ আগস্ট) বিকেলে জামায়াতের দলীর কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের আদমদীঘি শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। হাসিনা পালানোর দুই বছর পার হয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করা হয়নি। কোনভাবেই শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারী সহ্য করা হবে না। 

আরও পড়ুন<<>>জুলাই সনদের প্রত্যেক অক্ষর বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়নের জোড় দাবি জানান বক্তারা।

এসময় জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন-সাবেক উপজেলা শিবিরের সভাপতি ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মো. এনামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ইউনুস আলী, সেক্রেটারী গোলাম রাব্বানী এবং ১১ দলের নেতৃবৃন্দ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement