বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় চারজনকে হত্যা
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী-সন্তানসহ চারজনকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় আটক দুই যুবককে কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানান, বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেয়ায় তারা এক এক করে ওই বাড়ির চারজনকে হত্যা করে।
০১:৫৯ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রোববার