ছবি: আপন দেশ
সিরাজগঞ্জের কাজিপুরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা সহায়তা খাতের আওতায় এ চারা বিরতর করা হয়।
শুক্রবার (২৬ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও সামগ্রী বিতরণ হয়।
চলতি বছর উপজেলায় মোট ২৫ হাজার গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে ৩৩০ জন কৃষকের হাতে ৫টি করে চারা, গোবর সার এবং সুরক্ষার জন্য বাঁশের খুঁটি তুলে দেয়া হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টির চাহিদা পূরণে এ বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাজিপুর উপজেলার ইউএনও মো. মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন <<>> টাঙ্গাইলে শিশুদের নিয়ে ফল উৎসব
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম প্রমুখ।
বিতরণকালে বক্তারা কৃষকদের চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করার আহবান জানান, যেন এ কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































