ছবি: আপন দেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রেদুয়ান মাহমুদ (৭)। নিখোঁজের তিনদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৮ জুন) যমুনা নদী থেকে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
রেদুয়ান মাহমুদ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের আলিম মিয়ার ছেলে। সে স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা বরাতে তিনি জানান, শনিবার বিকেলে রেদুয়ান পরিবারের সদস্যদের অগোচরে খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে সে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও এলাকাসী তার সন্ধান না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আরও পড়ুন<<>>দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ডুবুরি দল শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস সাময়িকভাবে অভিযান স্থগিত করে। পরবর্তীতে সোমবার দুপুরে চর ডাকাতিয়া হাজারী এলাকায় যমুনা নদীতে রেদুয়ানের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করে।
ওসি মো. আনোয়ার হোসেন বলেন, নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































