ছবি: আপন দেশ
যশোরের কেশবপুরে‘হানি ট্রাপার’ ও প্রতারক চক্রের মূলহোতা রেশমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এসময় রেশমার বিরুদ্ধে সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকি দেয়ার অভিযোগ তোলা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা কথিত ঐ নারী প্রতারককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় ‘হ্যানি ট্রাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসাচ্ছে এবং সর্বস্ব লুটে নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিকের ওপর তার এ ধৃষ্টতা ও মিথ্যা মামলার হুমকি গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল।
আরও পড়ুন<<>>নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
প্রশাসনের প্রতি গ্রেফতারের দাবি জানিয়ে সাংবাদিকরা বলে, দ্রুত এ প্রতারককে গ্রেফতার করা না হলে সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচির ডাক দেবে।
উক্ত প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুরের সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি মো. ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান,সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোদক, সেলিম রেজা,ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলার সভাপতি মো. শামীম আখতার মুকুল,সহ সভাপতি মনজুরুল ইসলাম ডাবলু, এনটিভির প্রতিনিধি(মনিরামপুর ও কেশবপুর) মো. এনামুল হাসান প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরাও রেশমার নানাবিধ প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের খতিয়ান তুলে ধরেন। তার পেছনের গডফাদারদেরও খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
উক্ত মানববন্ধনে কেশবপুর ও আশপাশের অঞ্চলের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন পোর্টালের বিপুল সংখ্যক সাংবাদিক ও স্থানীয় সচেতন জনগণ অংশ নেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































