Apan Desh | আপন দেশ

নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন 

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৬ মে ২০২৬

নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন 

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীর ৫০০ মিটার এলাকা অতি ভাঙনপ্রবণ। দ্রুত ব্যবস্থা না নিলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক ধরলার ভাঙনের মুখে পরবে। এছাড়াও ভাঙনের হুমকিতে পরবে শত শত পরিবারের বসত ভিটা, ফসলি জমিসহ অন্যান্য স্থাপনা। 

ভাঙনের কবল থেকে এসব রক্ষার দাবিতে শনিবার (১৬ মে) সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

উপজেলার কদমতলার স্মৃতি পাড়া এলাকায় ধরলা নদীর বাম তীরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কোমলমতি শিক্ষার্থীরাসহ কয়েকশ স্থানীয় মানুষ অংশ নেন।

এতে বক্তব্য দেন, সমাজ সেবক শাহানুর রহমান সৈকত, এনসিপি পাঁচগাছি ইউনিয়নের সদস্য সচিব মো. রাশেদ খান মিলন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এনামুল হক, ইয়াকুব আলী, আকতারুল ইসলাম প্রমুখ। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীর ঢল

মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, ধরলার বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান থাকলেও কদমতলার স্মৃতি পাড়া এলাকায় বাম তীরের প্রায় ৫০০ মিটার ভাঙন কবলিত এলাকার কাজ প্রশাসনের দোহাই দিয়ে গাফিলতি করে এড়িয়ে যাওয়া হয়েছে। এতে নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে শত শত পরিবারের বসত ভিটা, ফসলি জমি, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ অন্যান্য স্থাপনা। তাই অতিদ্রুত এ ৫০০ মিটার এলাকার ভাঙন রোধে বালু ভরাট করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানান তারা। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement