Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৪, ১১ মে ২০২৬

আপডেট: ২০:৪৬, ১১ মে ২০২৬

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

ছবি: আপন দেশ

টাঙ্গাইল শহরের বটতলাস্থ প্রিমিওপ্লাজায় প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যারয় উদ্বোধন করা হয়েছে। 

সোমবার(১১ মে) দুপুরে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঅবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় বিশিষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) লায়লা আরজুমান্দ বানু, সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মাহবুব রেজুয়ান সিদ্দিক। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জেড আই খান, কবি ও সাংবাদিক মাহমুদ কামাল, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস, ওয়াহেদুজ্জামান মতি, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের প্রতিনিধি মহব্বত হোসেন, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুর রহীম, সিএনএন এর প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।  

আরও পড়ুন<<>>‘শুধু চাকরি নয়, তরুণদের ভবিষ্যৎ গড়তে দরকার শিল্পায়ন’

সভা শেষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির ফিতা কেটে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করেন। 
অনুষ্ঠানটি বিভিন্ন মিডিয়ার শতাধিক নবীন-প্রবীণ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়