Apan Desh | আপন দেশ

কেশবপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১২ জুন ২০২৬

কেশবপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

ছবি: আপন দেশ

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ হয়েছে।

শুক্রবার (১২ জুন) কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন প্রজন্মের মেধা, বিজ্ঞানচর্চা এবং উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়। বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির শিক্ষা উৎকর্ষ সহায়তা প্রকল্পের উদ্যোগে এবং কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তোরাবুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী।

আরও পড়ুন <<>> ‘আমার অগ্রাধিকার বাংলাদেশ-ভারতের সম্পর্ক’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. রোকসানা খাতুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মো. সাইদুর রহমান, পৌর আমীর প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগের উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং এনসিপি কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট হোসেনসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, নতুন ব্যবসায়িক উদ্যোগের পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

অতিথিরা প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত তথ্য শোনেন এবং তাদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন।

উপজেলা পর্যায়ের এ আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়