Apan Desh | আপন দেশ

কেশবপুরে হাতপাখার প্রার্থীর পথসভা-গণসংযোগ

কেশবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

কেশবপুরে হাতপাখার প্রার্থীর পথসভা-গণসংযোগ

ছবি: আপন দেশ

যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী মো. শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভাণ্ডারখোলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

পথসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মো. শহিদুল ইসলাম বলেন, আমরা একটি দুর্নীতিমুক্ত ও উন্নয়নশীল ইসলামী রাষ্ট্র গড়তে চাই। কেশবপুরকে আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছি।

পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন- মাওলানা সিরাজুল ইসলাম (সভাপতি, কেশবপুর উপজেলা শাখা), ডাক্তার আব্দুল মান্নান (সাধারণ সম্পাদক), মাওলানা আনিসুর রহমান (অর্থ সম্পাদক), মো. শামীম হোসেন (প্রচার সম্পাদক, যুব আন্দোলন), মো. বাবলু গাজী (সভাপতি, শ্রমিক আন্দোলন), আব্দুস সালাম (সাধারণ সম্পাদক, শ্রমিক আন্দোলন), আবুল হাসান (সভাপতি, ছাত্র আন্দোলন)।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নেতা-কর্মীরা এসময় হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়