Apan Desh | আপন দেশ

নদী বন্দর

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি সরবরাহ জোরদারে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। চারটি ট্যাংকারে করে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এ পরিমাণ জ্বালানি দিয়ে দেশের প্রায় ১২ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাকি একটি ট্যাংকার রোববার (১৯ এপ্রিল) এসে পৌঁছাবে। জাহাজগুলো হলো এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু। এ তিনটি জাহাজ শুক্রবার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছাবে।

০৬:৫৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ

ভারত ও মালয়েশিয়া থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও অন্তত চারটি জাহাজ আসার কথা রয়েছে। রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বর্তমানে জাহাজ দুটি চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। তিনি আরও জানান, রোববার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে ‘কংটং’ নামের একটি জাহাজ আসার কথা রয়েছে। শনিবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘পল’ নামের আরেকটি জাহাজ পৌঁছাবে।

০৪:২৩ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে আগামী ৪ ডিসেম্বর রায়ের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে আরও ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এবং ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

০৫:১৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

মোংলা বন্দর পরিচালনার দায়িত্ব চায় ভারত

মোংলা বন্দর পরিচালনার দায়িত্ব চায় ভারত

এবার বাংলাদেশের দ্বিতীয়-সমুদ্র বন্দর মোংলা পরিচালনার দায়িত্ব চেয়েছে ভারত। ইতোমধ্যে স্থলবেষ্টিত উত্তর-পূর্ব রাজ্যগুলোতে কার্গো পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা উপভোগ করছে প্রতিবেশী দেশটি। প্রস্তাবটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এশিয়ান বন্দরগুলোতে ভারতের পদচিহ্ন সম্প্রসারণের অংশ হিসাবে দেখা হচ্ছে। মে মাসের মাঝামাঝি ইরানে চাবাহার বন্দর পরিচালনার জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করার কয়েকদিন আগে, পরিকল্পনাটি অনুধাবন করার জন্য, ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল), বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা, মোংলা সমুদ্রবন্দর পরিদর্শন করে।

০৮:৩৪ পিএম, ২ জুন ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement