Apan Desh | আপন দেশ

জুসের সাথে বিষ মিশিয়ে ২ সন্তানসহ গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ১৯ জানুয়ারি ২০২৩

জুসের সাথে বিষ মিশিয়ে ২ সন্তানসহ গৃহবধূর আত্মহত্যা চেষ্টা

নড়াইল সদর হাসপাতাল

নড়াইলে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে নিয়ে বিষপানে অন্তহননের চেষ্টা চালিয়েছে এক গৃহবধূ। তার নাম শিউলি বেগম। অসুস্থ অবস্থায় তাদের তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাবেয়া আফরোজ জানান, তাদের চিকিৎসা চলছে। অবস্থা শঙ্কামুক্ত নয়।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের ভাওয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়রা জানায়, পারিবারিক নানা বিষয়ে হোটেল বার্বুচি মিন্টু গাজীর সঙ্গে তার স্ত্রী শিউলির ঝগড়া বিবাদ লেগেই থাকে। 
বুধবার সকালে ঝগড়ার একপর্যায়ে শিউলিকে মারধর করে মিন্টু। পরে মিন্টু কাজে বেরিয়ে গেলে বিষপান করে শিউলি। এসময় সে নিজের ৯ বছর বয়সী ছেলে রাব্বি ও ৪ বছরের মেয়ে ইলমাকেও জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করায়। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

আপন দেশ ডটকম/ সবুজ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত