Apan Desh | আপন দেশ

ফুল দেয়া ৭ মাসের শিশুকে প্রধানমন্ত্রীর উপহার

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৬, ৩০ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:১৬, ৩০ এপ্রিল ২০২৬

ফুল দেয়া ৭ মাসের শিশুকে প্রধানমন্ত্রীর উপহার

ছবি: আপন দেশ

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এ উপহারসামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হল সংলগ্ন বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে এ উপহার নাসর ও তার বাবা-মায়ের হাতে তুলে দেয়া হয়।

গত ২৭ এপ্রিল যশোর সফরকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য শিশু আন নাসরকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন মা আফরোজা নাসরিন নীলিমা। তাকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে নেমে আসেন এবং শিশুটির সঙ্গে ছবি তুলে কিছু সময় কাটান।

আরও পড়ুন<<>>কলেজে ভাঙচুর-শিক্ষক হেনস্তা: শাস্তির মুখে ছাত্রদলের ৫ নেতা

তিনি এসময় নাসরকে মাথায় হাত দিয়ে আদরও করেন। সে ঘটনার রেশ ধরে প্রধানমন্ত্রী ঢাকা ফিরে তার অতিরিক্ত প্রেস সচিবকে নির্দেশ দেন শিশুটির জন্য উপহার পাঠানোর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সে উপহার পৌঁছে দেয়া হয় শিশু নাসরের পরিবারের কাছে। উপহার হাতে পেয়ে আন নাসরের পিতা সাজেদুর রহমান অপু ও মা আফরোজা নাসরিন আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা একে তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

উপহার সামগ্রী পৌঁছে দেয়ার সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন। তিনি জানান, শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ মমত্ববোধের পরিচয় হিসেবেই এই উপহার পৌঁছে দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়