Apan Desh | আপন দেশ

শিশু ধর্ষণ চেষ্টায় মসজিদের ইমাম গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৫, ১ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৪০, ১ মার্চ ২০২৫

শিশু ধর্ষণ চেষ্টায় মসজিদের ইমাম গ্রেফতার

ছবি: আপন দেশ

চাঁদপুরের কচুয়ায় ১১ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করায় মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইমামের নাম আব্দুল মান্নান।

শনিবার (০১ মার্চ) উপজেলার কাদলা এলাকায় অভিযান চালিয়ে ওই ইমামকে গ্রেফতার করেন কচুয়া থানার এসআই।

এদিন বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে মসজিদের ইমাম আব্দুল মান্নান। পরে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। বিকেলে আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন জানান, ওই ঘটনায় মামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত