Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ২০ জুন ২০২৪

সাতক্ষীরায় পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

ঈদে ফুফুর বাড়ী এসে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যু ছাত্রের নাম মোস্তফা সাগর। আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের মোর্তাজুল ইসলামের ছেলে সে। বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের ঘটনা এটি।

নিহতের ফুফু জানিয়েছেন, মোস্তফা সাগর এবারের এসএসসি পরীক্ষায় পাস করে কলেজে ভর্তি হয়েছে। আবদার করে এসেছিলো কোরবানির ঈদ করতে। বেলা ১২ টার দিকে পার্শ্ববর্তী খানপুর মাদ্রাসার পুকুরে সে গোসল করতে যায়। কিছুক্ষণ পর খবর আসে সাগর পানিতে ডুবে গেছে। এরপর উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি বিষয়ের সত্যতা নিশ্চিত করছেন।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের