Apan Desh | আপন দেশ

মায়ের সামনে সন্তানের প্রাণ কেড়ে নিল পিকআপ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৩, ২৫ মে ২০২৪

মায়ের সামনে সন্তানের প্রাণ কেড়ে নিল পিকআপ

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে মায়ের সঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মোসা. শোভা খাতুন (৯) শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মায়ের সঙ্গে প্রাইভেট পড়ার জন্য হেঁটে রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে পিকআপ এসে শোভাকে ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় শোভা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়। 

তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক পিকআপটি থানায় নিয়ে যায়।

আরও পড়ুন>> ‘পুলিশি বাধায়’ জাকাতের কাপড় বিতরণ পণ্ড

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাস বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির একটি বাচ্চা মারা গেছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত