ছবি: আপন দেশ
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশুরা হলো, বেড়িলাবাড়ী জামতলা গ্রামের সিরাজুল হকের তিন বছর বয়সী মেয়ে শিউলী খাতুন। একই এলাকার আনারুল ইসলামের তিন বছর দুই মাস বয়সী আফিয়া খাতুন।
জানা যায়, শিশু শিউলী ও আফিয়া দুইজন বাড়ীর পাশে একটি জমিতে খেলা করছিলো। খেলাধুলার এক পর্যায়ে শিশুরা পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় পরিবারের লোকজন শিশুদের দেখতে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুজি শুরু করে। কিন্তু কোথাও শিশুদের খুঁজে পায়না।
আরও পড়ুন <<>> গাজীপুরে দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা
পরে বাড়ির পাশে পুকুরে শিশুদের পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে শিশুদের উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।
প্রাথমিক অনুসন্ধান এবং ঘটনায় শিশুদের বাবা, মা এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। শিশুদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত না করেই পরিবারের সদস্যদের দাফনের অনুমতি দেয়া হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































