Apan Desh | আপন দেশ

স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৪

স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

ফাইল ছবি

প্রথমে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন আশিকুল মোল্লা বাবু। তিনি পেশায় ব্যবসায়ী। ঘটনাটি নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকার। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আশিককে গলাকাটা অবস্থায় হাঁটতে দেখেন স্থানীয়রা।

নিহতরা হলেন- আশিক মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তার মেয়ে তানিয়া আক্তার (১১) ও জারিন আক্তার (৬)।

বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা বলেন, বাবুকে সকালে গলাকাটা অবস্থায় হাঁটতে দেখে সবাই। পরে তাকে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেলে রেফার্ড করেন।

আরও পড়ুন>> ঘরে মিলল বাবা-মা ও মেয়ের গলাকাটা মরদেহ

ব্যবসায় আর্থিক ক্ষতির স্বীকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে এমন ঘটনা ঘটাতে পারেন বলে স্বজনদের ধারণা।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আপন দেশ/আরএস/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত