Apan Desh | আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন বুধবার  

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৯, ১ আগস্ট ২০২৬

আপডেট: ১২:১৮, ১ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন বুধবার  

ছবি : আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বুধবার (০৫ আগস্ট)। ওইদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘর উদ্বোধন করবেন। 

শনিবার (০১ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) দীপংকর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জাদুকর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় দিয়েছেন।

উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন : খুলনায় বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন, বেবিচককে চিঠি

জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়