আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে, লাশ ফেলার লাশ ফেলার রাজনীতি করতে চায়।
তিনি বলেন, তারা ’৭৫-এ ক্যু করেছে, ’৭৫-এ খুন করেছে মোশতাক-জিয়া। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া একুশে আগস্টে শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫-এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথসভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন <> ‘শাদ্দাদের বেহেশত’ বানিয়েছে আওয়ামী লীগ: রিজভী
নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটি প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ একাত্তরকে ভয় পায়নি। এবারো যত বাধা আসুক ভয় পাবে না।
মন্ত্রী বলেন, বিদেশি শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটি মেনে নেব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।
এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমূখ।
আপন দেশ/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































