Apan Desh | আপন দেশ

হারিয়ে যাচ্ছে পুষ্টিগুণে ভরপুর বনকচু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৫৯, ১১ জুন ২০২৬

হারিয়ে যাচ্ছে পুষ্টিগুণে ভরপুর বনকচু

ছবি: আপন দেশ

গ্রামবাংলার খাল-বিল, ডোবা, পুকুরপাড় ও ঝোপঝাড়ে আগে প্রচুর পরিমাণে দেখা মিলত বনকচুর। প্রাকৃতিকভাবে জন্মানো এ উদ্ভিদটি ছিল গ্রামীণ মানুষের পরিচিত একটি খাদ্য উপাদান। প্রাকৃতিক আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে পড়া, গ্রামাঞ্চলের কৃষিজমিতে রাসায়নিকের ব্যবহার, জলাভূমি ভরাট ও নগরায়নের ফলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য ও পুষ্টিগুণে ভরপুর এই বনকচু।

গ্রামের বয়োজেষ্ঠদের ভাষ্য মতে, কয়েক দশক আগেও বর্ষা মৌসুমে বনকচু সংগ্রহ করে পরিবারের খাদ্য তালিকায় রাখা হতো। অভাবের সময় এটি অনেক পরিবারের জন্য পুষ্টির চাহিদা পূরণ করত। তবে সঠিকভাবে রান্না না করলে বনকচু খাওয়ার পর গলা চুলকাতে পারে। এর পাতা ও কান্ড রান্নার পাশাপশি লোকজ চিকিৎসার কাজে ব্যবহার হতো। নতুন প্রজন্মের অনেকেই বনকচুর নাম জানলেও এর স্বাদ ও গুণাগুণ সম্পর্কে বাস্তব ধারণা নেই।

উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের কৃষক মো. রিয়াজ উদ্দিন জানান, বাজারে চাহিদা কমে যাওয়ায় কেউ আর বনকচু সংরক্ষণ বা চাষ করতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে প্রাকৃতিকভাবে জন্মানো বনকচু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। খাল-বিল ও জলাভূমির পাশে জন্মানো পুষ্টিগুণে ভরপুর বনকচু এখন ক্রমেই বিরল হয়ে উঠছে।

আরও পড়ুন<<>>বজ্রপাতে চার জেলায় ৬ জনের মৃত্যু

কালীগঞ্জ সরকারী শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শাহিনূর ইসলাম বলেন, বনকচু একটি বন্য উদ্ভিদ যা বাংলাদেশের জলাভূমিতে জন্মে। অপরিকল্পিত নগরায়নের ফলে ও পরিবেশ দূষণের কারণে এর সংখ্যা কমে যাচ্ছে। জীববৈচিত্র রক্ষায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এটি শরীরের শক্তি জোগায়, হজমে সহায়তা করে এবং পুষ্টির ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকহারী অধ্যাপক ডাক্তার ঈশিতা দাশ একান্ত সাক্ষাতকারে বলেন, বনকচু শুধু একটি সবজি নয়, এটি পুষ্টিগুণে ভরপুর একটি নিরাপদ খাদ্য তালিকার পুষ্টিকর উপাদান। এটি রক্তশূন্যতা বাড়াতে, চোখের দৃষ্টিশক্তি ভাল রাখতে এবং হাড় মজবুত করতে কার্যকরী ভূমিকা রাখে। তাছাড়া বনকচু হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিনসহ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়