Apan Desh | আপন দেশ

পুষ্টি

ইবিতে পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

ইবিতে পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার উদ্যোগে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনের ১০২ নং কক্ষে এ সেমিনার এবং  নবীনবরণ সদস্যদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। রক্তিমার সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য আল মামুন ও হিতুআরা খাতুনের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান এবং অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।

০৮:১৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

মধ্যাহ্নভোজের সঠিক সময় কখন? কী বলছেন পুষ্টিবিদরা

মধ্যাহ্নভোজের সঠিক সময় কখন? কী বলছেন পুষ্টিবিদরা

কাজের ব্যস্ততায় অনেকেরই প্রতিদিন একই সময়ে দুপুরের খাবার খাওয়া হয় না। কোনো দিন কাজ কম থাকলে তাড়াতাড়ি খাওয়া হয়, আবার কোনো দিন কাজের চাপে বিকেল গড়িয়ে যায় মধ্যাহ্নভোজ করতে। তবে দীর্ঘদিন এমন অনিয়ম চলতে থাকলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করছেন পুষ্টিবিদরা। বিশেষজ্ঞদের মতে, দিনের প্রতিটি খাবারের মধ্যে নির্দিষ্ট সময়ের ব্যবধান থাকা গুরুত্বপূর্ণ। সাধারণভাবে সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজের মধ্যে অন্তত তিন থেকে পাঁচ ঘণ্টার বিরতি রাখা ভালো। অর্থাৎ কেউ যদি সকাল ৮টায় নাস্তা করেন, তাহলে দুপুর ১২টার আগে খাবার না খেলেও চলে।

০১:৫১ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

কম খেয়েও কেন ওজন কমে না

কম খেয়েও কেন ওজন কমে না

খাবার কম খেলেও অনেকের ওজন নিয়ন্ত্রণে আসে না। কেন এমন হয়, সে ব্যাখ্যা দিয়েছেন পুষ্টিবিদ ও নিউট্রিশন কোচ চেলসি বাকলি। ওজন কমানোর কথা উঠলেই সাধারণত কম খাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু বছরের পর বছর ডায়েট করেও অনেকেই কাঙ্ক্ষিত ফল পান না। চেলসির মতে, ওজন কমানোর যাত্রা কখনোই ‘কম খাওয়া’ দিয়ে শুরু হওয়া উচিত নয়। তিনি জানান, অধিকাংশ নারী ইতোমধ্যে নানা ধরনের ডায়েট পদ্ধতি অনুসরণ করে ক্লান্ত। কেউ কার্বোহাইড্রেট বাদ দিয়েছেন। কেউ শুধু স্যুপ খেয়েছেন। কেউ আবার নিয়মিত ক্যালরি গুনেছেন। এতে সাময়িক ফল মিললেও দীর্ঘমেয়াদে তা টেকসই হয় না।

০৪:২৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement