Apan Desh | আপন দেশ

সন্ধ্যার মধ্যে দুই অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৪, ২৫ এপ্রিল ২০২৬

সন্ধ্যার মধ্যে দুই অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ফাইল ছবি

মৃদু তাপপ্রবাহের মাঝেই দেশের দুই অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফর। এছাড়া সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> স্বস্তির খবর দিলো আবহাওয়া অধিদফতর 

এদিকে, দেশের অন্যান্য অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রোববার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকায় সাময়িক স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়