Apan Desh | আপন দেশ

দুপুরের আগেই ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৫, ২৯ অক্টোবর ২০২৬

দুপুরের আগেই ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

ছবি: আপন দেশ

দুপুরের মধ্যে দেশের আট জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আবহাওয়ার এমন পূর্বাভাসে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন <> বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তার মরদেহ উদ্ধার

পূর্বাভাস অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্ভাব্য ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়