Apan Desh | আপন দেশ

ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৯, ৩০ অক্টোবর ২০২৬

ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

ছবি: আপন দেশ

ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

এতে আবহাওয়ায় সাময়িক পরিবর্তনের পাশাপাশি জনজীবনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন <> জুমার দিনে যে আমলে ফজিলত বেশি

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়