ছবি: আপন দেশ
সবুজের আবরণে পুষ্টির অমৃতভান্ডার নামে পরিচিত ভেষজ গুণে ভরপুর দেশীয় ফল আমলকী। কালীগঞ্জে আমলকীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। ঔষধি ও পুষ্টি গুণে সমৃদ্ধ, আমলকী চাষে কালীগঞ্জের অর্থনীতিতে সম্ভাবনার দ্বার খুলেছে এবং বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। এ অঞ্চলের গ্রামীণ এলাকায় শীতের আগেই বাজারে আমলকীর সমাহার। ভেষজ ও ঔষুধিগুনে সমৃদ্ধের কারণে সাম্প্রতিক সময়ে আমলকীর চাহিদা বেড়েছে কয়েকগুণ।
উপজেলার স্থানীয় হাট-বাজারে কাঁচা আমলকী ছাড়াও রয়েছে শুকনো আমলকী, আচার, মোরব্বা ও গুঁড়া আকারেও বিক্রি হচ্ছে। বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা আমলকী ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনো আমলকীর দাম আরোও বেশী। ভেষজ ঔষধ কোম্পানিগুলো পাইকারি হারে গ্রামাঞ্চল থেকে আমলকী সংগ্রহ করছে। উপজেলার উত্তরাঞ্চলে প্রায় ৩০ বিঘা জমিতে আমলকীর চাষ হয়েছে।
সরেজমিনে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের আমলকী ফল বাগানের মালিক সেবক পাল জানান, তার প্রায় ৫ বিঘা জমিতে ছোট-বড় ২৫০ টি আমলকী গাছ রয়েছে। বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে দাম ভাল পাওয়ায় এবছর প্রায় ১৫ লাখ টাকা বিক্রি হয়েছে। বাকি ফল আরোও ৫ লাখ টাকা বিক্রি করা যাবে। সামান্য যত্ন নিলেই ভালো ফলন সম্ভব। সরকার সংরক্ষণ ও বিপণনে সহায়তা করলে কৃষকরা আরও লাভবান হতো।
আরও পড়ুন<<>>তিস্তার ভাঙনে অপরিপক্ব ধান কেটে খাওয়ানো হচ্ছে গরুকে
কৃষি সম্প্রসারণ অধিদফতর গাজীপুর সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, এ অঞ্চলে বর্তমানে ব্যাপক হারে আমলকীর চাষ হচ্ছে। আমলকীর উৎপাদন ও আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং রোগবালাইয়ের আক্রমণ কম তাই গাছে তেমন পরিচর্যা করতে হয় না। সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নতি হলে আমলকী জাতীয়ভাবে রফতানি উপযোগী একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হয়ে উঠতে পারে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোছা. আলেয়া খাতুন একান্ত সাক্ষাতকারে বলেন, আমলকীতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টসহ প্রচুর পরিমাণে লৌহ ও খনিজ পদার্থ রয়েছে। এটি হজমে সহায়ক, শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্যও উপকারী। আমলকীর বৈজ্ঞানিক নাম (phyllanthus emblica L)।
আপন দেশ/জেআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































