Apan Desh | আপন দেশ

দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ২ মে ২০২৪

দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি

ফাইল ছবি

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মাঝে বেশকিছু জেলায় নেমেছে প্রশান্তির বৃষ্টি। ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রার মধ্যে এ বৃষ্টি যেন স্বস্তি এনেছে জনমনে। 

গত দু-এক দিন ধরেই আবহাওয়া অধিদফতর বলছে, আজ বৃহস্পতিবার (২ মে) থেকে দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি হবে। তাদের পূর্বাভাস বিফলে যায়নি। সকালেই চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী ও নোয়াখালীতে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া রংপুরের অনেক এলাকাতে গত মাঝরাতে বৃষ্টি হয়েছে। 

ভোর থেকেই নোয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৮টার দিকে কয়েকটি স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর তা মাঝারি আকার ধারণ করে। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

একইভাবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে স্থায়িত্ব ছিল মাত্র তিন মিনিট। সামান্য এ বৃষ্টির দেখা পেয়েও জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। সামনে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা স্থানীয়দের।

আবহাওয়া অফিসও জানায়, বৃষ্টিপাতের এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এরপর আবার তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া, সকালে বান্দরবানে থেমে থেমে বজ্রপাত ও বৃষ্টিপাত হয়েছে। বাদ যায়নি বন্দরনগরী চট্টগ্রামও। সেখানেও ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোনো কোনো জায়গায় বজ্রপাতের খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন <> দুই জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এতে তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে নগরবাসীর। প্রশান্তি নেমে এসেছে তাদের মধ্যে।

এদিকে, চট্টগ্রামের পাশ্ববর্তী জেলা ফেনীতেও এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টি হচ্ছিল। জেলা আবহাওয়া অফিস জানায়, আজ সারাদিন আকাশ মেঘলাসহ বৃষ্টি হতে পারে।

আর কক্সবাজারের কুতুবদিয়ায় সকালে সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে মাঝারি আকারের বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কক্সবাজার জেলা শহরেও সকালে বৃষ্টি হয়েছে।

অন্যদিকে দেশের দুই জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফর। 

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনেকটা মিলেছে কক্সবাজার ও সিলেটের বেলায়। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ