Apan Desh | আপন দেশ

৩২ বছর পর স্বজনের কাছে ফিরলেন লিলুফা বেগম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০১, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০৮, ১২ নভেম্বর ২০২৬

৩২ বছর পর স্বজনের কাছে ফিরলেন লিলুফা বেগম

ছবি: আপন দেশ

দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান। একসময় মানসিক ভারসাম্য হারিয়ে বাহরাইনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন লিলুফা বেগম। প্রবাসের অচেনা পরিবেশে কেটেছে জীবনের দীর্ঘ সময়। অবশেষে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর পরিবারের কাছে ফিরেছেন তিনি। প্রিয়জনকে ফিরে পেয়ে স্বজনদের চোখে এখন আনন্দাশ্রু। 

বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। 

দীর্ঘ প্রবাসজীবন, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা ও কারাবাসের অভিজ্ঞতা শেষে গত ১১ নভেম্বর দেশে ফিরেছেন ৫৩ বছর বয়সী এই নারী। তবে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজের পরিবারের সদস্যদের নাম কিংবা তাদের সঙ্গে যোগাযোগের তথ্য ঠিকমতো জানাতে পারছিলেন না তিনি। 

এ অবস্থায় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জরুরি সহায়তার জন্য তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে। পরে ব্র্যাকের উদ্যোগে দীর্ঘ ৩২ বছর পর পরিবারের কাছে ফিরেছেন লিলুফা।

ব্র্যাক জানায়, বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে লিলুফাকে উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে নেয়া হয়। সেখানে তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় পোশাক ও জরুরি সামগ্রী সরবরাহের পাশাপাশি নিরাপদ পরিবেশে থাকা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। তবে মানসিক অসুস্থতার কারণে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। 

দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে জানা যায়, তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। সেই সূত্র ধরে ব্র্যাকের মানিকগঞ্জের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কর্মীরা তার দুই বোনের সন্ধান পান। 

পরে রাত ১০টার দিকে দুই বোন ঢাকায় এসে পৌঁছান। দীর্ঘদিন পর অসুস্থ বোনকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

লিলুফা বেগমের দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহার জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রায় চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেন লিলুফা। কিন্তু প্রথম কয়েক বছর তিনি কোনো টাকা পাননি। পরে পরিবার জানতে পারে, যে দালালের মাধ্যমে তিনি বিদেশে গিয়েছিলেন, সেই দালাল তার উপার্জিত অর্থ রেখে দিতেন। একপর্যায়ে তার ছোট ভাই বাহরাইনে গিয়ে তাকে খুঁজে বের করেন। এরপর থেকে ভাইয়ের সঙ্গে বসবাস করতেন লিলুফা। দেশে থাকা বাবা-মায়ের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন তিনি।

দুই বোন জানান, প্রায় ১৬ বছর আগে একবার ছুটিতে দেশে এসেছিলেন লিলুফা। পরে আবার বাহরাইনে ফিরে যান। এরপর দীর্ঘদিন পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। প্রায় তিন মাস আগে তার ভাইয়ের মেয়ের বিয়ের সময় তিনি বাংলাদেশে আসেন। তখন পরিবারের সদস্যরা লিলুফার খোজ জানতে চাইলে ভাই জানান, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, দুই বোনের দেয়া তথ্যের ভিত্তিতে তিনি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুন <> প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন 

দূতাবাস থেকে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইনের পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ট্রাভেল পাসের মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত পাঠানোর আগে দূতাবাস থেকে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।

শরিফুল হাসান বলেন, আমরা লিলুফাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। তার সুচিকিৎসা নিশ্চিত করাসহ পরবর্তী সময়ে কীভাবে তার পাশে থাকা যায়, তা নিয়ে আমরা কাজ করতে চাই। 

একজন মানুষ শুধু মা-বাবা ও ভাই-বোনের একটু ভালো থাকার আশায় ৩২ বছর বিদেশে কাটিয়েছেন। এখন  বাবা মা বেচে নেই। ভাই বোনের সবার বিয়ে হয়েছে। 

অথচ জীবনের শেষ পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে লিলুফাকে বিদেশের রাস্তায় ঘুরতে হয়েছে। দেশে ফিরে এসেও তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই তিনি অসুস্থ। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

শরিফুল আরও বলেন, এ ধরনের অসহায় ও বিপর্যস্ত প্রবাসফেরত মানুষের পাশে রাষ্ট্রসহ আমাদের সবার দাঁড়ানো উচিত। বিদেশ থেকে কেউ অসুস্থ, বিপর্যস্ত কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফিরলে যেন প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন সহায়তা পান, সে জন্য একটি কার্যকর ও সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch