ছবি : আপন দেশ
প্রবাসী বাংলাদেশিদেরকল সেন্টার চালু করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরগুলোতে প্রবাসীরা যোগাযোগ করে সেবা নিতে পারবেন।
গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ সেবাটির কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সেবা সহজীকরণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, নিউইয়র্কসহ এ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে এ কল সেন্টারের মাধ্যমে খুব সহজে সেবা পাবে।
কল সেন্টারটি পরিচালনার জন্য একদল মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন তরুণকে যুক্ত করা হয়েছে। যারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দিতে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাপ্রত্যাশীদের কলের কার্যকর ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিনই কল সেন্টারটি খোলা থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোন সংযোগ না পেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্টরা বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন।
এ কল সেন্টার চালুর ফলে নিউইয়র্ক কনস্যুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যকার যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা সংশ্লিষ্টদের।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































