ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ বছর বয়সী এক কিশোরী রোগীকে যৌন হয়রানির দায়ে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি চিকিৎসক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ডা. ফজল ইউসুফ নামে ৭২ বছর বয়সী ওই চিকিৎসককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তৃতীয় মাত্রার যৌন নির্যাতনের দুটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
১৫ বছর বয়সী ওই কিশোরী ছাড়াও ২০ বছর বয়সী এক তরুণীকেও যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ আছে ডা. ফজল ইউসুফের বিরুদ্ধে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন <> বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
এদিকে কিশোরীর সঙ্গে হওয়া ঘটনা নিয়ে প্রসিকিউটরদের অভিযোগ, ৭২ বছর বয়সী ডা. ফজল ইউসুফ ১৫ বছর বয়সী ওই কিশোরীর জামার নিচ দিয়ে আপত্তিকরভাবে হাত রাখেন এবর তাকে বলেন, ‘তুমি খুব সুন্দরী। তোমার উচিত আমার জন্য (অধীনে) কাজ করা।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গত সপ্তাহেই নিজের চেম্বারে ঘটিয়েছেন ডা. ফজল ইউসুফ, যা তার বাড়ির ভেতরেই অবস্থিত।
এ ঘটনায় বাংলাদেশি এই চিকিৎসকের বিরুদ্ধে জোরপূর্বক স্পর্শ করা, যৌন নির্যাতন এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































