Apan Desh | আপন দেশ

ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো ওমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ১৩ জুন ২০২৪

ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো ওমান

বাংলাদেশি নাগরিকদের জন্য ১০ ক্যাটাগরির ওপর থেকে সাময়িক ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। দেশটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 

বুধবার (১২ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, ওমানের ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়াকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ।

এর আগে ওমান দূতাবাসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষেধাজ্ঞামুক্ত ভিসাগুলো হলো- অফিসিয়াল ভিসা, পারিবারিক ভিসা, জিসিসি দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটর ভিসা, প্রকৌশলী, ডাক্তার, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটকদের ভিসা।

আরও পড়ুন>> কর্মী পাঠানোর নামে ৩৫’শ কোটি টাকা পাচার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে রয়্যাল ওমানি পুলিশের সঙ্গে সমন্বয় করে এ ক্যাটাগরিগুলোর ভিসার সব আবেদন ও নথিপত্র জমা নেয়া এবং প্রক্রিয়া সম্পন্ন করবে স্থানীয় দূতাবাস। এছাড়াও দূতাবাস আশ্বাস দিয়েছে ওয়ার্ক ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমান ও বাংলাদেশ কর্তৃপক্ষ কাজ করছে। বিষয়টি প্রক্রিয়াধীন।

২০২৩ সালের অক্টোবরে ওমানের সামগ্রিক অভিবাসন নীতি পর্যালোচনা করতে দাপ্তরিক উদ্দেশ্য ছাড়া সব ভিসা বিভাগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছিল রয়্যাল ওমানি পুলিশ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ