Apan Desh | আপন দেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিকে যুবদলের স্বাগত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৬, ২ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিকে যুবদলের স্বাগত

ছবি: আপন দেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে তেজগাঁও থানা যুবদল।

সোমবার (০২ নভেম্বর) বিকেলে মিছিলটি রাজধানীর ফার্মগেট থেকে শুরু হয়। পরে কারওয়ান বাজার প্রদক্ষিণ করে এফডিসির সামনে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন তেজগাঁও থানা যুবদলের সদস্যসচিব আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ মিন্টু, জসিম উদ্দিন মিয়াজী ও বিল্লাল হাওলাদার। মিছিলে থানা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন <<>> ‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর-চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব দেয়ায় সংগঠনে নতুন প্রাণের সঞ্চার হবে। তাদের অতীত অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নিরলস শ্রমের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও শক্তিশালী হবে। সংগঠন আরও গতিশীল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়