Apan Desh | আপন দেশ

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে যে বার্তা দিলো সুইডেন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৮, ২ নভেম্বর ২০২৬

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে যে বার্তা দিলো সুইডেন দূতাবাস

ছবি : সংগৃহীত

বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য শেনজেন ভিসা আবেদনে আসছে নতুন পরিবর্তন। এখন থেকে বাংলাদেশিদের শেনজেন ভিসার আবেদন সরাসরি গ্রহণ করবে না সুইডেন দূতাবাস। 

তবে ভিসার আবেদন বন্ধ হয়ে যাচ্ছে না; বরং আবেদনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে বিকল্প ব্যবস্থা। সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। 

সোমবার (০২ নভেম্বর) সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, আমরা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছি না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Swedish Migration Agency)-এর সঙ্গে যোগাযোগ করুন। 

আরও বলা হয়েছে, অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন দূতাবাসের আর নেই। 

আরও পড়ুন <> অস্থিরতা, পোশাক শিল্পে থাবা

তাই আবেদনকারী এবং স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত সকল প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

এর সঙ্গে ফটোকার্ড পোস্ট করে লেখা হয়েছে, অনুগ্রহ করে জেনে রাখুন যে, বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন এখন আর সুইডেন দূতাবাস গ্রহণ বা প্রক্রিয়াকরণ করে না। 

শেনজেন ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Swedish Migration Agency)-এর সঙ্গে যোগাযোগ করুন।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়