Apan Desh | আপন দেশ

রাজধানীতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৫২, ১৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার

ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বুধবার থেকে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিন বিকেল ৪টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট পরিচালিত হচ্ছে। 

আরও পড়ুন<<>>নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

তালেবুর রহমান বলেন, রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। এ সময় মহানগরবাসীকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch