Apan Desh | আপন দেশ

শহীদ মিনার

মারা গেছেন শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

মারা গেছেন শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিবের বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তাদের বাড়ি পুরান ঢাকার নিমতলি এলাকায়। রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পেশায় একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

১১:৪৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন রাকিব (২৭) নামে এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে বন্ধুরা ঘটনাস্থলে ছুটে গেলে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

১১:১৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

কলম বিসর্জন দিতে শহীদ মিনার থেকে শাহবাগে শিক্ষকরা

কলম বিসর্জন দিতে শহীদ মিনার থেকে শাহবাগে শিক্ষকরা

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচি ছিলো শিক্ষকদের। তারই অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দিয়েছেন। শনিবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। শাহবাগে প্রতীকী কলম বিসর্জন কর্মসূচি শেষে আবারও শহীদ মিনারে ফিরবেন তারা। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

০৪:২৯ পিএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement