Apan Desh | আপন দেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে ফজলুল হকের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩১, ৬ জুলাই ২০২৬

আপডেট: ১৪:০০, ৬ জুলাই ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে ফজলুল হকের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

ছবি : আপন দেশ

দ্বিতীয় জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।

সোমবার (০৬ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

মোহাম্মদ আজম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশিষ্ট এ শিক্ষাবিদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

তিনি আরও বলেন, জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন : ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রোববার (০৫ জুলাই) ৮৬ বছর বয়সে মারা যান।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়