Apan Desh | আপন দেশ

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে শহীদ মিনারে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৫, ৩০ জুন ২০২৬

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে শহীদ মিনারে শ্রদ্ধা

ছবি: আপন দেশ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে তার প্রথম জানাজা হয়।

জানাজায় অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নাট্যব্যক্তিত্ব ম. হামিদসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

প্রথম জানাজা শেষে বেলা ১১টার দিকে বিটিভি প্রাঙ্গণ থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়।

এসময় নাট্যকার রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খানসহ নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা জানান। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এতে অংশ নেয়। এছাড়া প্রাচ্যনাট, বটতলা, দূরন্ত স্টেশনসহ একাধিক সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিচারণ পর্বে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, চিত্রশিল্পী আনোয়ার হোসেন, কেরামত মওলাসহ অনেকে মুস্তাফা মনোয়ারের দীর্ঘ কর্মজীবন, শিল্পভাবনা এবং নতুন প্রজন্মের শিল্পী-সংস্কৃতিকর্মী গড়ে তোলায় তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

আরও পড়ুন <<>> মুস্তাফা মনোয়ারকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, জানাজা মঙ্গলবার

বক্তারা বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তিত্ব। তার শিল্পকর্ম, চিন্তা ও দর্শন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়। এরপর দ্বিতীয় জানাজার জন্য মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। জানাজা শেষে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন দেশের এ সব্যসাচী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch