Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিলেন শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিলেন শফিক রেহমান

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিয়েছেন বিশিষ্ট লেখক ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একুশে পদক-২০২৬ প্রদান পদক গ্রহণ করতে গিয়ে তিনি পকেট থেকে লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। 

এসময় হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে ফুল গ্রহণ করেন এবং শফিক রেহমানকে ধন্যবাদ জানান।

চলতি বছরে সাংবাদিকতা বিভাগে একুশে পদকে ভূষিত হয়েছেন শফিক রেহমান। তার এ ফুল উপহার দেয়ার মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আলাদা আবহ তৈরি করে। 

উল্লেখ, বাংলাদেশ টেলিভিশনে তার উপস্থাপনায় প্রচারিত তথ্যবহুল ও বিনোদনধর্মী অনুষ্ঠান ‘লাল গোলাপ’ ব্যাপক জনপ্রিয় ছিল।

আরও পড়ুন : একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শফিক রেহমান ছাড়াও এবার একুশে পদক পেয়েছেন, চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজ এ পুরস্কার পেয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়