Apan Desh | আপন দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০২, ৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ছবি: আপন দেশ

গাজীপুরের ডেগিরচালা এলাকায় মেট্রিক্স পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

শনিবার (০৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেট্রিক্স পোশাক কারখানার আট তলা ভবনের তিন তলায় আগুন লাগে। আগুন লাগার খবরে ইতিমধ্যে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। 

আরও পড়ুন<<>>ঘরের সামনে ১০টি ককটেলসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, বিকেল পৌনে ৩টার দিকে ফকির মার্কেট এলাকায় ওই পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। আগুনের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়