Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার মৃত্যুতে ড. কামালের শোক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ড. কামালের শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে ড. কামাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এক দুঃসময়ে দলের হাল ধরেন এবং তার সুযোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়।

তিনি বলেন, ‘৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিনজোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, জাতীয় নির্বাচনে একাধিক আসনে জয়লাভ এবং প্রধানমন্ত্রী পুন:নির্বাচিত, গণতান্ত্রিক আন্দোলনে বহুবার কারাবরণ ও অন্যায়ের সাথে আপস না করার উজ্জল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বিগত সরকারের সময় তার প্রতি যে সীমাহীন জুলুম, নির্যাতন ও তাচ্ছিল্য করা হয়েছে তা দেশের মানুষ কখনো গ্রহণ করেনি বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।

ড.কামাল হোসেন বলেন, তার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারকে ধৈর্য্য ধারণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন ড. কামাল হোসেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ