বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আরওপড়ুন<<>>কলকাতায় আ.লীগের দলীয় কার্যালয়
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সাইফুল হক বলেন, এ সরকারের এক বছর পূর্ণ হলেও শহীদের পরিবার ও আহতদের এখনও পুনর্বাসন করা হয়নি। এছাড়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কয়েকজন উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না বলেও দাবি করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা বলেন, সরকার নির্বাচনের কথা বললেও ভোটের পরিবেশ অনিশ্চিত। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































